মাধ্যমিক শিক্ষকদের নিকট থেকে পাঠ্যবইয়ের সংশোধনী চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় July 3, 2025 মাধ্যমিক , লিড নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও পরিমার্জন করে সরকারি বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (০৩ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরতি চিঠিতে এই তথ্য জানা গেছে। সব মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষদের এই চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ১ জুলাই পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও পরিমার্জন করে সরকারি বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পরিমার্জনের নির্ধারিত বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, গণিত,বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়,তথ...